খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে ফেনী সদর উপজেলার ট্রাংক রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‘জালালিয়া সুইটস এ্যান্ড পেস্ট্রি শপ’-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মদিনা বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, ভেজাল রোধ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন