ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না

ব্রুস লি সম্পর্কে ১০টি অজানা সত্য!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ৪৯৭ বার পঠিত
ব্রুস লি সম্পর্কে ১০টি অজানা সত্য!

বিশ্বসেরা একজন মার্শাল আর্ট শিল্পী হিসেবে ব্রুস লিকে আমরা কে না চিনি। একইসঙ্গে তিনি অভিনয় করেছেন হলিউডের ৭টি চলচ্চিত্র ও অনেকগুলো টিভি অনুষ্ঠানে। তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া।

১৯৪০ সালে সানফ্রান্সিসকোর চায়নাটাউনে জন্মগ্রহণ করেন ব্রুস লি। মাত্র ৩২ বছর বয়সে ১৯৭৩ সালে তিনি হংকংয়ে মারা যান। কিংবদন্তি এই মার্শাল আর্টিস্ট সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা।

১. বেশিরভাগ মানুষ ব্রুস লিকে চাইনিজ মনে করলেও তিনি মূলত হংকং-আমেরিকান।

২. ১৩ বছর বয়সে ব্রুস লি “উইন চুন” নামক মার্শাল আর্টের একটি কৌশল শিখতে যান আরেক কিংবদন্তি শিক্ষক ‌“ইপম্যানের” কাছে। এই কিংবদন্তিকে নিয়ে ইপম্যান-১, ইপম্যান-২ এবং ইপম্যান-৩ মানে তিনটি সিনেমা নির্মাণ করা হয়েছে।

৩. ব্রুস লির পরিবার প্রথমে তাকে ডাকতো “সাই-ফোন” নামে। এর অর্থ হচ্ছে “স্মল ফিনিক্স”। উল্লেখ্য এই নামটি মেয়েদের নাম হিসেবেই পরিচিত।

৪. ব্রুস লি নামকরা একজন চা-চা ড্যান্সার ছিলেন। ১৯৫৮ সালে তিনি হংকং চা-চা ড্যান্স চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন।

৫. ব্রুস লি’র গোপন শখ ছিল কবিতা লেখা!

৬. মার্শাল আর্টিস্ট হলেও তিনি মূলত ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছেন।

৭. ৩০০ পাউন্ড ওজনের ব্যাগে কিক করে ব্রুস লি তার কিকিং প্র্যাকটিস করতেন।

৮. শূন্য থেকে চপস্টিক দিয়ে একটি চালের দানা ধরতে পারার অসাধারণ ক্ষমতা ছিল ব্রুস লি’র।

৯. ১৯৬২ সালে ব্রুস লি একটি ফাইটে তার প্রতিপক্ষকে ১৫টি ঘুষি আর একটি লাথি দিয়ে পরাজিত করেন যাতে সময় লেগেছিল মাত্র ১১ সেকেন্ড।

১০. ব্রুস লি জীবনে কোনোদিন কোনও ফাইটে পরাজিত হয়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa