ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের বলে ১৫ রান করে আউট হয়েছেন ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিং। উইকেটের পেছনে তাঁর ক্যাচ নেন জাকের আলী অনিক।

প্রতিবেদন লেখার সময় ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫২ রান। জন ক্যাম্পবেল ২৪ এবং তেগনারায়ন চন্দরপল ১৩ রানে ব্যাট করছিলেন।

এর আগে দ্বিতীয় দিনের খেলায় সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরির পরও বাংলাদেশের ইনিংস বড় হয়নি। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকানের পাঁচ উইকেটের মুখে মাত্র ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।