রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
এদিকে মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন