দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছাত্রদলের নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুনামগঞ্জে ও চলছে ছাত্রদলের কমিটি গঠনের প্রচারণা, ফরম সংগ্রহ।গুরুত্বপুর্ণ পদসমুহে ইতোমধ্যে অনেক ছাত্রনেতার নাম রয়েছে আলোচনায়।

এক্ষেত্রে দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন ছাত্রদল নেতা ইমরান হোসেন।

উপজেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মীর সাথে আলোচনা করে জানা যায়, সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন যোগ্য, মেধাবী, ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা।

 

 

 

বিএনপির বিগত প্রায় ১ যুগ আন্দোলন-সংগ্রামে ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রদলের রাজনীতিতে আলোচনায় রয়েছেন তিনি।

ছাত্রদল নেতা ইমরান হোসেনের জন্ম দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউপির ৩ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে।

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনছার উদ্দিনের নেতৃত্বে বিগত সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে নিজের জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।এজন্য বিভিন্ন সময় মামলার স্বীকার ও হন তিনি। তাই সভাপতি হিসেবে যোগ্য বলে মনে করেন ইমরান হোসেন।

 

 

 

 

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের এক নেতা বলেন,ইমরান হোসেন আমাদের সাথের রাজপথের যুদ্ধক্ষেত্রে, সংগঠক, পরিশ্রমী, বিনয়ী ও মেধাবী একজন ছাত্রনেতা। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে যিনি রাজপথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন তিনি হলেন ছাত্রনেতা ইমরান হোসেন।

ছাত্রদলের অঙ্গীকার প্রসঙ্গে সভাপতি প্রার্থী ইমরান হোসেন বলেন,নির্বাচিত হলে আধুনিক ও যুগোপযোগী ছাত্রদল উপহার দেবো। আমাদের প্রাণের সংগঠন দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রদলকে তৃণমুল পর্যন্ত সুসংগঠিত করবো। শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলবো আন্দোলন।

আমি কথা দিচ্ছি আমার প্রধান লক্ষ্য থাকবে, আমাদের সকলের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।

তিনি বলেন, ‘আমি সবর্দা অবিচল থাকবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের ছাত্রদল গড়ার।