ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

“হরমুজ প্রণালী হয়ে এশিয়ায় পৌঁছাল ১০০ মিলিয়ন ব্যারেল সৌদি অপরিশোধিত তেল”

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
“হরমুজ প্রণালী হয়ে এশিয়ায় পৌঁছাল ১০০ মিলিয়ন ব্যারেল সৌদি অপরিশোধিত তেল”

এশিয়ার ক্রেতাদের কাছে গত সপ্তাহে প্রায় ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করেছে সৌদি আরব। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরামকোর মাধ্যমে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানে তেল রপ্তানি বেড়েছে।

লোহিত সাগরে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ থাকায় এ তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে এশিয়ায় পাঠানো হয়েছে।

কেপলারের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৩ কোটি ৩৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে। এ সময়ে ১৯টি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেছে, যার ১৭টি ছিল অপরিশোধিত তেলবাহী। প্রতিটি ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল করে তেল ছিল।

হরমুজ দিয়ে সরবরাহ করা তেলের বেশিরভাগই সৌদি আরব ও ইরাক থেকে এসেছে। এর আগের সপ্তাহে একই পথে প্রায় ৪ কোটি ৯২ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছিল।

এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৯২ ডলারে লেনদেন হচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa