ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এশিয়া কাপ হকিতে জয়রথ ছুটছেই, বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
এশিয়া কাপ হকিতে জয়রথ ছুটছেই, বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও পরাজিত করে বাংলাদেশ। এবার কাজাখস্তানের বিপক্ষেও শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলার মেয়েরা।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। তবে শেষ কোয়ার্টারে আরও দুইবার কাজাখস্তানের জালে বল পাঠিয়ে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রিমন। একটি করে গোল করেন লিজা ও লিমা।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল রয়েছে চ্যালেঞ্জার গ্রুপে। হকির উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণে গঠিত এই গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং।

চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশের অবস্থানের ওপর নির্ভর করবে এলিট গ্রুপের কোন দলের বিপক্ষে তাদের স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে।

এদিকে, মঙ্গলবার বিকেলে একই টুর্নামেন্টে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ দল।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa