ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ৫২ বার পঠিত
বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে এক তরুণী চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তরুণীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ-সম্পদ নেওয়ার অভিযোগ করেছেন যুবকের পরিবার।
তবে অভিযোগের বিষয়ে তরুণী ও তার বাবার বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী যুবক দীপ্র মৃধা ওই গ্রামের ক্ষেত্রমোহন মৃধার ছেলে।
অভিযুক্ত তরুণী পূজা হালদার একই ইউনিয়নের বহরভোলা গ্রামের মিহির হালদারের মেয়ে।
দীপ্রর পরিবারের দাবি, পূজার সঙ্গে কয়েকদিনের সম্পর্কের পর গত ৮ জুন তারা পিরোজপুরের জিয়ানগর এলাকায় যান।
সেখানে স্থানীয় এক ঠাকুরের মাধ্যমে মন্দিরে তাদের বিয়ে হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বিয়ের পর দীপ্রর কাছ থেকে একটি সোনার চেইন, কানের দুল, আংটি, নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নেওয়া হয়।
বিয়ের দুই দিন পর দীপ্রকে না জানিয়ে পূজা এসব নিয়ে চলে যান বলে অভিযোগ পরিবারের।
এরপর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি তাদের।
দীপ্রর পরিবারের আরও দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানের জন্য যোগাযোগের চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি।
একপর্যায়ে স্থানীয় সাবেক এক চেয়ারম্যান বিষয়টি জানতে পূজার বাবা মিহির হালদারের সঙ্গে যোগাযোগ করেন।
তখন মেয়েকে ফেরত পাঠানোর ক্ষেত্রে এক বিঘা বাগানবাড়ি লিখে দেওয়ার শর্ত দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
দীপ্রর বোন দীপ্তি রানী মৃধা বলেন, “আমার ভাইয়ের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল।
সে বিভিন্ন সময়ে পরিবারের কাউকে না জানিয়ে টাকা-পয়সা নিয়েছে।
আমার মা ও অন্য এক বোনের কাছ থেকেও একাধিকবার টাকা নিয়ে মেয়েটিকে দেওয়া হয়েছে।
এর আগেও মেয়েটি আমার ভাইকে দিয়ে স্কুলের সামনে রাস্তায় দাঁড় করিয়ে সিঁদুর পরিয়েছিল।
আমরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপ চাই।”
দীপ্রর মা কানন বালা বলেন, “আমার ছেলে বিয়ে করবে বলে আমার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়েছিল।
পরে শুনেছি তারা বিয়ে করেছে।
এখন টাকা-পয়সা ও বিভিন্ন সম্পদ নিয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না।”
পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে দীপ্র মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তার একাধিকবার আত্মহত্যার চেষ্টা করার ঘটনাও ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, মিহির হালদার ও তার মেয়ের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগের কথা তারা শুনেছেন।
তাদের ভাষ্য, স্বর্ণালংকার ও নগদ অর্থ নেওয়ার অভিযোগের পর আবার জমি দেওয়ার শর্ত দেওয়ার বিষয়টি অমানবিক।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
অভিযোগের বিষয়ে পূজা হালদার ও তার বাবা মিহির হালদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, এ বিষয় এখনো লিখিত অভিযোগ পায়নি।
অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa