ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ৩৩ বার পঠিত
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা দলের ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার এবং দপ্তর সম্পাদক রুহানা আক্তার।
নবগঠিত কমিটির সভাপতি মোসা. মাহমুদা বেগম বলেন, “রাজাপুর উপজেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”
সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব।
রাজাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল বলেন, “যেসব নেতাকর্মীর দলের প্রতি অবদান রয়েছে, যারা দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এখনো তাদের খোঁজখবর রাখছেন, তাদের মধ্য থেকেই যোগ্য ও সক্রিয়দের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি যারা দলের সুনাম ক্ষুণ্ন করবেন না, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের জন্য কাজ করবেন এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আগামী দিনে রাজাপুর উপজেলা মহিলা দল আরও শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত হবে বলে আমরা আশাবাদী।”
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa