
কর্তৃপক্ষের আমন্ত্রণে সিলেট গ্রামার স্কুল পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। সম্প্রতি তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও প্রাণবন্ত মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন অনিরুদ্ধ দাস। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তার প্রাণবন্ত মতবিনিময়ে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে, ভারতের সহকারী হাইকমিশন সিলেটের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রদর্শনীর জন্য সিলেট গ্রামার স্কুলের বহু শিক্ষার্থী তাদের আঁকা ছবি জমা দেয়। শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে তাদের হাতে উপহারও তুলে দেওয়া হয়।
সিলেট গ্রামার স্কুল কর্তৃপক্ষের আমন্ত্রণ ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছে ভারতের সহকারী হাইকমিশন সিলেট। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরও প্রশংসা করা হয়।
