ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সবুজ শক্তির ছোঁয়া: সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হচ্ছে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
সবুজ শক্তির ছোঁয়া: সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হচ্ছে

সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের সব সরকারি ভবনে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ বিভিন্ন সরকারি ভবনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের ভবনেও সৌরবিদ্যুতের ব্যবস্থা চালু করা হবে।

শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের হরিজন পল্লিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপন করা হবে।

স্থানীয় সরকারের অধীন সব প্রতিষ্ঠানও এ উদ্যোগের আওতায় থাকবে।

এতে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে।

শুধু অফিস আদেশ জারি করেই এ উদ্যোগের দায়িত্ব শেষ করা হবে না জানিয়ে মীর শাহে আলম বলেন, সোলার প্যানেল স্থাপনের ছয় মাস পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল পর্যালোচনা করা হবে।

এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, তা যাচাই করা হবে।

তিনি বলেন, সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যবহারের ব্যবস্থা করা হবে।

এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং সরকারি অর্থের সাশ্রয় হবে।

চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় নির্বাচন।

এর আগে শ্রীমঙ্গলের কলেজ রোডের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।

সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের এসব নির্বাচন আয়োজন করতে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

জাতীয় বাজেটে এ অর্থের সংস্থান রাখা হয়েছে বলে জানান তিনি।

মীর শাহে আলম বলেন, এরই মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা।

শ্রীমঙ্গলের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান মীর শাহে আলম।

শহরের বাইরে সরকারি জায়গায় নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সেখানে বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে পরামর্শ দিতে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে বলেও জানান তিনি।

সরকারি ভবনে সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে সরকারি ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa