
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানায়, অবসর সুবিধার জন্য যাচাই-বাছাই শেষে ৭০ হাজার ১১৯টি আবেদন আইবাস++-এ প্রস্তুত করা হয়েছে।
এসব আবেদনের বিপরীতে প্রয়োজন হবে ১ হাজার ৫৫০ কোটি টাকা।
এ ছাড়া কল্যাণ ট্রাস্টের সুবিধার জন্য যাচাই-বাছাই শেষে ৫৩ হাজার ২০১টি আবেদন আইবাস++-এ প্রস্তুত করা হয়েছে।
এ খাতে প্রয়োজন হবে ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা।
দুই খাত মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৩২০টি আবেদনের বিপরীতে মোট ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা প্রয়োজন হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, বর্তমানে অবসর সুবিধা বোর্ডে ১ হাজার ৭৪৪ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টে ৬৩০ কোটি টাকা সংরক্ষিত রয়েছে।
