ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

৫ মাসে লোডশেডিংয়ের রেকর্ড, ইতিহাস ভেঙেছে সরকার:নাহিদ ইসলাম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
৫ মাসে লোডশেডিংয়ের রেকর্ড, ইতিহাস ভেঙেছে সরকার:নাহিদ ইসলাম

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যে বর্তমান সরকার লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নেই বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির গণসমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশের মানুষ তীব্র জ্বালানি সংকটে ভুগছে। সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দুর্নীতি বেড়েছে।

তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য এবং প্রশাসনে দলীয়করণ নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি বর্তমান সরকারকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেন।

সরকার জনগণের নয়, ব্যবসায়ী ও মাফিয়াদের সরকার—এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে অর্থের জোগানদাতাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে।

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ চলছে বলেও দাবি করেন তিনি।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, জনগণ আগামী দিনে সরকারকে ‘লাল কার্ড’ দেখিয়ে দেবে।

এ সময় ভবিষ্যতে আন্দোলনের কর্মসূচি আসছে বলেও জানান এনসিপির আহ্বায়ক।

ভারত সফর নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য

সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে দেশে একটি যোগ্য রাষ্ট্রপতি পাওয়ার আশা ছিল।

তবে আগের ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, সফরে গিয়ে গণহত্যার দায়ে ভারতে অবস্থানকারীদের দেশে ফিরিয়ে আনা এবং হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত।

গ্যাস-বিদ্যুৎ নিয়ে হুঁশিয়ারি

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

তা না হলে বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে হলে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে এনসিপির নেতারা বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং এসব সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa