ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৪৬ বার পঠিত
৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

একইসঙ্গে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না।

এতে তাদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হবে।

এদিকে আজ বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে এই রিট দায়ের হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনগত মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa