ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

সাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে অভিযোগ: ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩৫ বার পঠিত
সাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে অভিযোগ: ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা সেই ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুদকে অভিযোগটি জমা দেওয়ার পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ওই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী অভিযোগটি করেন।

ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই তিনি দুদকে অভিযোগ করেন।

বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে ইয়াসিন আলীর দাবি, ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ীই তিনি দুদকে অভিযোগ জমা দিয়েছেন।

কে বরখাস্তের কারণ ও শর্ত নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

দুদকের এক কর্মকর্তা জানান, কমিশন গঠিত না হওয়া পর্যন্ত এসব অভিযোগ নিয়ে কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

মিশন গঠনের পর অভিযোগগুলো যাচাই-বাছাই করা হবে।

এ বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, ব্যাংকের পক্ষ থেকে সরাসরি দুদকে অভিযোগ করার কোনো বিধান নেই।

ব্যাংক কোনো মামলা করতে চাইলে আদালতের মাধ্যমেই তা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa