ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

এক যুগ পর আত্মসমর্পণ: মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন আবুল কালাম আযাদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৫২ বার পঠিত
এক যুগ পর আত্মসমর্পণ: মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন আবুল কালাম আযাদ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের খালাস চেয়ে করা আপিলের শুনানি আজ সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হওয়ার কথা রয়েছে।

আপিল বিভাগের প্রকাশিত কার্যতালিকায় তার আপিলটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে আবুল কালাম আযাদের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে আপিল আবেদন করেন। বর্তমানে সেই আপিলের শুনানির অপেক্ষায় রয়েছে।

পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের এটি ছিল প্রথম রায়।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগ ছিল, মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন আবুল কালাম আযাদ।

রায় ঘোষণার দীর্ঘ সময় পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি।

পরে আপিলের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এর আগে তার মৃত্যুদণ্ডের সাজা রাষ্ট্রপতি স্থগিত করেন। এরপর তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

আবুল কালাম আযাদ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিলেন।

তিনি জামায়াতে ইসলামীর সাবেক রোকন সদস্য ছিলেন।

আপিল বিভাগের শুনানিতে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি তিনি খালাস পাবেন—এখন সেদিকেই নজর রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa