ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা

জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভবিষ্যতে এ জাদুঘরই জাতির ইতিহাসের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রাখবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হবে। এখান থেকেই নতুন বাংলাদেশের পথ শুরু হবে। পথ হারিয়ে গেলে আমরা আবার এখান থেকেই শুরু করব।”

তিনি আরও বলেন, “দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়। আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa