ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা

তিস্তায় হু হু করে বাড়ছে পানি : ৪৪ জলকপাট খোলায় বন্যার চরম আশঙ্কা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
তিস্তায় হু হু করে বাড়ছে পানি : ৪৪ জলকপাট খোলায় বন্যার চরম আশঙ্কা

ভারতের উজানে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার ধরলা নদীর পানিও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, ধরলা নদীর শিমুলবাড়ী পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪৬ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৩০ দশমিক ৮৭ মিটার হওয়ায় নদীর পানি এখনও বিপৎসীমার ১ দশমিক ৪১ মিটার নিচে রয়েছে। তবে তিস্তার পানি বৃদ্ধির সঙ্গে ধরলার পানিও বাড়ছে।

উজানে বৃষ্টিপাতের কারণে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় তিস্তায় পানির প্রবাহ দ্রুত বেড়েছে। এর প্রভাব ইতোমধ্যে লালমনিরহাট অংশে পড়তে শুরু করেছে।

পানি বৃদ্ধির ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিন্ধুর্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভাণ্ডার ও কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার মোগলহাট, খুলিয়াগাছ, কুলাঘাট ও রাজপুর ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নভূমিতে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি বিপৎসীমার ওপর বা এর কাছাকাছি স্থিতিশীল থাকতে পারে। এরপর পানি ভাটির দিকে নেমে যাওয়ায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কা নেই বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa