ঢাকা
২৫ জুলাই ২০২৬
দেশজুড়ে
নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল

জুলাইয়ের দুই ছবি, একই দৃশ্য: দুই বছর পরও পুলিশের গাড়ি আটকে দেওয়ার ঘটনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৪৬ বার পঠিত
জুলাইয়ের দুই ছবি, একই দৃশ্য: দুই বছর পরও পুলিশের গাড়ি আটকে দেওয়ার ঘটনা

ভৌগোলিক সীমানা, রাজনৈতিক বাস্তবতা ও আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন হলেও প্রতিবাদের একটি দৃশ্য দুই বছর ব্যবধানে নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনে তোলা একটি প্রতীকী ছবির সঙ্গে ভারতের মুম্বাইয়ে সাম্প্রতিক এক বিক্ষোভের ছবি দৃশ্যগত মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

২০২৪ সালের ৩১ জুলাই রাজধানীর হাইকোর্ট মাজার গেট এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। এ সময় একটি প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারী নুসরাত জাহান। সেই মুহূর্তের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে জুলাই আন্দোলনের অন্যতম প্রতীকী ছবি হিসেবে পরিচিতি লাভ করে।

প্রায় দুই বছর পর, চলতি জুলাইয়ে ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে একই ধরনের একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষোভ থেকে কয়েকজনকে আটক করার সময় রিয়া আহির নামে এক তরুণী একটি পুলিশ ভ্যানের সামনে গিয়ে দাঁড়ান। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন রিয়া আহির।

দুই দেশের দুই ভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তোলা হলেও, প্রতিবাদের ভঙ্গি ও ছবির দৃশ্যগত সাদৃশ্য অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দুটি পাশাপাশি শেয়ার করে এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। তবে ঘটনাদুটি সম্পূর্ণ ভিন্ন সময়, স্থান ও রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa