ঢাকা
২৩ জুলাই ২০২৬
দেশজুড়ে
জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল হৃদরোগে আক্রান্ত ফাহমিদার পাশে ভারতীয় সহকারী হাইকমিশন বরিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: পরিচয় খোঁজার চেষ্টা বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা হাজারীবাগে ছুরিকাঘাত: প্রাণ হারালেন এক যুবক নয় বছর আগের স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৫৫ বার পঠিত
ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা

 ঝালকাঠি পৌরসভায় প্রায় ৩৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং সিটি পার্ক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন সিটিসিআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক সরদার মো. সাজ্জাদ কবির। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক সরদার মো. সাজ্জাদ কবির, উপ-প্রকল্প পরিচালক জুবাইদা আক্তার, মো. শাহজাহান ও উজ্জ্বল ত্রিপুরা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
তারা জানান, ২০২৩ সালে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কার্যক্রম ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে। প্রকল্পের আওতায় ঝালকাঠি পৌর এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক বাস টার্মিনাল, ৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সিটি পার্কের আধুনিকায়ন এবং পুরোনো টাউন হল ভবন ভেঙে সেখানে ৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি মাল্টিপারপাস মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
তারা আরও জানান, প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি অনুমোদন পাওয়া গেলে আগামী জুনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর পরবর্তী দুই বছরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংলাপে প্রস্তাবিত বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্কের নকশা, অবকাঠামোগত সুবিধা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নাগরিক চাহিদা বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়।অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের ক্ষেত্রে সর্বপ্রথম নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় সার্ভে ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।”
এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভী, সিটিসিআরপির উপ-প্রকল্প পরিচালক উজ্জ্বল ত্রিপুরা, আর্কিটেক্ট টিম, ডিজাইন ইউনিটের প্রতিনিধিসহ ঝালকাঠি পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa