ঢাকা
০১ জুলাই ২০২৬

স্পিকারের তেহরান যাত্রা: বিদায় জানাবেন খামেনিকে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ৪৩ বার পঠিত
স্পিকারের তেহরান যাত্রা: বিদায় জানাবেন খামেনিকে

নিজস্ব প্রতিবেদক

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তেহরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকারের আমন্ত্রণে তিনি এ সফরে অংশ নিচ্ছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিতে বাংলাদেশের স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি ইরান সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

খামেনির মৃত্যু উপলক্ষে কয়েক দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ইরান। এসব কর্মসূচির অংশ হিসেবে একাধিক জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে। শেষ পর্যায়ে তার মরদেহ দেশটির মাশহাদ শহরে দাফন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরান কর্তৃপক্ষ জানায়। দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa