ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

আকাশজুড়ে ড্রোন, সাগরে মাইন: যেভাবে যমদূতকে ফাঁকি দিল ‘বাংলার জয়যাত্রা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ২৭ বার পঠিত
আকাশজুড়ে ড্রোন, সাগরে মাইন: যেভাবে যমদূতকে ফাঁকি দিল ‘বাংলার জয়যাত্রা

পারস্য উপসাগর থেকে ইরানের উপকূল ঘেঁষে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, হরমুজ প্রণালি অতিক্রম করতে জাহাজটির সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। একই চার্টারার প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ ‘সি-ঈগল’ও একই সময়ে হরমুজ পার হয়েছে।

তিনি বলেন, ‘বাংলার জয়যাত্রা’ বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে নোঙর করবে। সেখানে জ্বালানি তেল সংগ্রহের পর দুই দিন পর দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের উদ্দেশে যাত্রা করবে।

বিএসসি সূত্র জানায়, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের আগে বিষয়টি গোপন রাখা হয়েছিল। জাহাজটি অতিক্রমের সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও বিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এর গতিবিধি পর্যবেক্ষণ করেন।

হরমুজ পার হওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে বিএসসি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়। কর্মকর্তারা জানান, প্রণালি অতিক্রমের জন্য ইরানের কোনো বাহিনীকে কোনো ধরনের টোল দিতে হয়নি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, নৌ কৌশল প্রয়োগ এবং জাহাজের নাবিকদের দক্ষতার কারণেই ‘বাংলার জয়যাত্রা’ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয়ের দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Facebook Comments Box