ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম
Advertise with us

জাতীয় সংসদ ভবনে ফাটল ও জলাবদ্ধতা: দৃষ্টি আকর্ষণ করা হলো স্পিকারের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ১৭ বার পঠিত
জাতীয় সংসদ ভবনে ফাটল ও জলাবদ্ধতা: দৃষ্টি আকর্ষণ করা হলো স্পিকারের

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়ার মতো অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে সংসদে।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১২তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ এ বিষয়ে একটি নোটিশ উত্থাপন করেন।

নোটিশে তিনি বলেন, দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্র জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্পিকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে অনুরোধ জানান। তবে বিষয়টি সংসদ সচিবালয়-সংক্রান্ত হওয়ায় বিধি অনুযায়ী নোটিশটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

এদিকে সংসদ সদস্যদের পরিচিতি সহজ করতে আরেকটি নোটিশ দেন জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, সংসদের কার্যক্রম সম্প্রচারের সময় টেলিভিশন স্ক্রিনে বক্তব্য প্রদানকারী সদস্যের নাম ও নির্বাচনী এলাকার তথ্য প্রদর্শন করা হলে সাধারণ মানুষের জন্য তাদের পরিচিতি সহজ হবে।

স্পিকার মুজিবুর রহমানের প্রস্তাবকে যৌক্তিক উল্লেখ করে সংসদ সচিবালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এখন থেকে সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকার তথ্য দেখানোর ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us