ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম
Advertise with us

মালয়েশিয়া সফর শেষ, এবার চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ২৪ বার পঠিত
মালয়েশিয়া সফর শেষ, এবার চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দালিয়ানে দুই দিনের কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সফরে মালয়েশিয়া অবস্থানকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us