ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম
Advertise with us

ঢাকা সুন্দর ও সবুজ করাই জামায়াতের লক্ষ্য: সৈয়দ জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
ঢাকা সুন্দর ও সবুজ করাই জামায়াতের লক্ষ্য: সৈয়দ জয়নুল আবেদীন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

সোমবার (২২ জুন) রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, বৃক্ষ শুধু একটি গাছ নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় গাছের বিকল্প নেই। তাই গাছ নিধন না করে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ‘ক্লিন ঢাকা–গ্রিন ঢাকা’ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদমতলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।

এ সময় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জাকির হোসাইন, জুনাইদ আহমেদ, মো. কবিরুল ইসলাম, আসাদুল্লাহ শেখ, আশরাফুল আলম সুমন ও মো. ইব্রাহিম খলিলুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us