ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

সিলেটে ডুয়েল গেজ রেললাইন স্থাপনের সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৯ মে ২০২৬   ১৪৭ বার পঠিত
সিলেটে ডুয়েল গেজ রেললাইন স্থাপনের সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ডুয়েল গেজ রেললাইন কার্যকরের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ডুয়েল গেজ রেললাইন বাস্তবায়নে সম্ভাব্যতা যাছাই করতে সিলেট সফরে এসে তিনি এ কথা জানান।

সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরের জন্য সমীক্ষা চলছে। সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের ইঞ্জিনসংকট রয়েছে। তবে সেসব সমাধানে কাজ করবে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রেলকে লাভবান করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও সরকার নজর দেবে।

তবে রেলের সেবা নিশ্চিতে সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য সর্বোচ্চ সেবা দিতে হবে। দায়িত্বে অবহেলা মেনে নেওয়া যাবে না। মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা পরিলক্ষিত দায়িত্বশীলদের তা সমাধানে কাজ করার নির্দেশনার কথা পুণর্ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের তরফ থেকে রেলের বেদখল জমি উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। দখল উচ্ছেদে সরকারের অবস্থান কঠোর।

তিনি বলেন, রেলের সেবার মান বাড়াতে ইঞ্জিন ও কোচ দরকার। সিঙ্গেল লাইনে দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়। তা রোধে সরকার কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa