ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

গোয়াইনঘাটে ৩২ জন কৃষকের মাঝে ৩৩.৬০ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   ১৬৩ বার পঠিত
গোয়াইনঘাটে ৩২ জন কৃষকের মাঝে ৩৩.৬০ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে কৃষিকে আরও আধুনিক, টেকসই ও লাভজনক করার লক্ষ্যে ৩২ জন প্রান্তিক কৃষকের মাঝে ৩৩ লক্ষ ৬০ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও উপজেলার সকল তফসিলী ব্যাংকের আয়োজনে এক বিশেষ প্রচারণা ও আলোচনা সভা শেষে এই ঋণ হস্তান্তর করা হয়।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষিকে টেকসই করতে সরকার উন্নত বীজ, সুষম সার এবং আধুনিক সেচ ব্যবস্থার প্রসারে কাজ করছে।

এছাড়া কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি প্রদানের মাধ্যমে ট্রাক্টর ও হারভেস্টারের মতো যন্ত্রপাতি কৃষকদের নাগালে আনা হচ্ছে।” তিনি আরও জানান, পতিত জমি আবাদের আওতায় আনতে ‘ক্রপ জোনিং’ পদ্ধতি চালু করা হয়েছে এবং সিলেট অঞ্চলের চরাঞ্চলসহ সকল পতিত জমি চাষাবাদের উপযোগী করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সহজ শর্তে ঋণ বিতরণের এই উদ্যোগ মূলত কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করবে। অগ্রণী ব্যাংক পিএলসি জাফলং শাখার ব্যবস্থাপক সুধাংশু শেখর দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সালুটিকর অগ্রণী ব্যাংক পিএলসি’র এসপিও শাখা ব্যবস্থাপক দেবাশীষ রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (সিলেট সার্কেল) মোহাম্মদ মাঈনউদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন।

অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার সকল তফসিলী ব্যাংকের শাখা ব্যবস্থাপকবৃন্দ ও স্থানীয় কৃষিজীবীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa