ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ

জেলা প্রতিনিধি
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   ১৩৮ বার পঠিত
শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ

চোরাচালান বিরোধী অভিযানের মাধ্যমে বিজিবি কর্তৃক ভারতীয় অবৈধ সিগারেট আটক করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহ হতে মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় দিবারাত্রী ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা তথ্যভিত্তিক নজরদারী এবং চোরাচালান বিরোধী অভিযান জোড়ালোভাবে পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার ২৬ এপ্রিল ভোরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৬শ ৮ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ২১ হাজার ৬ শত টাকা (নয় লক্ষ একুশ হাজার ছয়শত) টাকা। অভিযান চলাকালীন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও বিজিবির পেশাদারিত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।

উল্লেখ্য, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রায় ১শ ১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে এবং মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।

সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বর্তমানে চলমান আছে এবং ভবিষ্যতে আরও জোড়ালোভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa