ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   ১১৭ বার পঠিত
অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার

‎অতীত সরকারের নীতিগত দুর্বলতা ও সময়োপযোগী উদ্যোগের অভাবের কারণেই দেশে হামের বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, এক সময় প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি ও পরিবার পরিকল্পনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত ছিল, কিন্তু ধারাবাহিক অব্যবস্থাপনার কারণে আজ সেই অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “একটি শিশুও যদি হামে মারা যায়, তার দায় এড়ানোর সুযোগ কারও নেই। এটি কোনো একক প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, বরং আমাদের সবার সম্মিলিত ব্যর্থতা—যা জাতির জন্য লজ্জাজনক।” তিনি হামের প্রাদুর্ভাবকে দীর্ঘদিনের টিকা ব্যবস্থাপনায় ধীরগতি, সময়মতো ইমিউনাইজেশন কার্যক্রম না চালানো এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের ঘাটতির ফল বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে বর্তমান সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিন সংগ্রহ, সরবরাহ ও বিতরণের কাজ চলছে এবং জনসচেতনতা বাড়াতে তথ্য প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকারভিত্তিতে টিকাদান এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, হাসপাতালগুলোর প্রস্তুতি বাড়ানো, আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং চিকিৎসা ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ অতীতেও নানা জনস্বাস্থ্য সংকট সফলভাবে মোকাবিলা করেছে। দৃঢ় নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ।”

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন এবং নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেগুফতা মেহনাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa