ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঢাকা নবনির্বাচিত কাউন্সিলর শওকত কারাগারে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩১৩ বার পঠিত
ঢাকা নবনির্বাচিত কাউন্সিলর শওকত কারাগারে

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে পেটানোর অভিযোগের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় খিলগাঁও থানায় দায়ের করা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার হাসান চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে সোমবার খিলগাঁও থানায় একটি মামলা হয়। মামলা নম্বর-৭। মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার এসবির এক পরিদর্শককে (ইন্সপেক্টর) মারধর করেন তিনি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, গ্রেফতার কাউন্সিলরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa