ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

মৌলভীবাজারে চোরাই প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   ১৪৩ বার পঠিত
মৌলভীবাজারে চোরাই প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গত ২৩ মার্চ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ভুক্তভোগী ফাহিম মিয়া তার নিজস্ব টয়োটা করোলা প্রাইভেটকারটি সৈয়ারপুর রিয়াছত উল্লা সড়কে ভাড়াটিয়া বাসার সামনে তালাবদ্ধ করে রেখে বাসায় যান। পরদিন সকাল ১০টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গাড়িটি আর সেখানে নেই। পরবর্তীতে খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।

পরবর্তীতে অজ্ঞাতনামা প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে গাড়িটি ফেরত দেওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। সরল বিশ্বাসে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ৬১,৫০০ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও প্রতারকরা গাড়ি ফেরত দেয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী মৌলভীবাজার সদর মডেল থানা এবং ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করলে মৌলভীবাজার ডিবি গাড়ি উদ্ধারে কাজ শুরু করে।

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; এবং অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমসহ একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোণ এলাকা থেকে বৃহপতিবার ভোরে চক্রের ৩ সদস্য—আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে চুরি সংঘটিত করে এবং গাড়িটি শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের রাধামাধব জিউর আখড়ার পাশে লুকিয়ে রাখে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকারটি উদ্ধার করে ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-৪১, তারিখ ২৬/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa