ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বের কাছে সাহয্যের আকুতি চীনের:করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৮৩ বার পঠিত
বিশ্বের কাছে সাহয্যের আকুতি চীনের:করোনাভাইরাস

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। একদিনেই হুবেই প্রদেশে মারা গেছে ৬৪ জন। এর আগের দিন মারা গিয়েছিল ৫৭ জন।

 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। একদিনেই সংক্রমণের সংখ্যা তিন হাজার বৃদ্ধি পেয়েছে। চিকিৎসার জন্য সেখানে প্রয়োজনীয় উপকরণেরও সংকট দেখা দিয়েছে।এ অবস্থায় বিশ্ব সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একজন মুখপাত্র বলেছেন, চীনের এ মুহূর্তে জরুরিভাবে মেডিক্যাল মাস্ক, প্রটেকটিভ স্যুট ও নিরাপত্তা চশমা দরকার।ইতোমধ্যে চীন করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের ভুল আর ঘাটতির কথা স্বীকার করে নিয়েছে।

 

 

উহানে দ্রুততার সাথে দুটি নতুন হাসপাতাল করা হয়েছে, যদিও সেগুলো এখনো পুরোপুরি কার্যক্রম শুরু করেনি। ওই প্রদেশের সব মানুষের জন্যই মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।দ্যা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি বলেছে, জাতীয় জরুরি ব্যবস্থাপনা সিস্টেমের আরও উন্নতি করতে হবে। মহামারি প্রতিরোধে কর্মকর্তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদের শাস্তির মুখে পড়তে হবে।এর মধ্যে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক কিশোরের মৃত্যুর পর দুজন কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বন্যপ্রাণীর বাজারে বড় ধরনের অভিযান চালানোর আদেশ দেওয়া হয়েছে। সাংহাইয়ের মতো কিছু শহরে নতুন বছরের ছুটি বাড়ানো হয়েছে। বন্ধ আছে স্কুলগুলোও।২০০২-০৩ সাল সার্সে মৃত্যুর রেকর্ড ইতোমধ্যেই অতিক্রম হয়েছে। চীনের বাইরে এপর্যন্ত অন্তত ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে একজনের মৃত্যুও হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa