এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ,সবকিছু আমাদের আরও একটি অগ্রণী ভুমিকা পালন করতে হবে। আমাদের সামাজিক অবস্থান, ভোট চাওয়ার অবস্থান, আমাদের আগামীদিনে কি ভাবে পথচলতে হবে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আছে। আমরা যে অবস্থান তৈরি করেছি। মাসুদ রানা প্রধানের চেয়ে ভালো ক্যান্ডিডেট জয়পুরহাট জেলায় আছে বলে আমি মনে করি না।
তারপরেও যে অবস্থান সৃষ্টি হয়েছে। আমাদের মধ্য হানাহানি,একজনকে আর একজন কি ভাবে ফেলে দিবে। যারা বৈইমানি করেছে আমি রানা সাথে একমত প্রোষণ করছি। যদি বৈইমানি করে এই রমজান মাসে আল্লাহর ওয়াস্তে তাদের উপরে গজব নাজিল যেন হয়। বিএনপির খেয়ে পড়ে যারা বিএনপির সাথে বৈইমানি করেছে। আমি বার বার নির্বাচনে বলেছিলাম অনেকে মনোনয়ন না পেলে জয়পুরহাট ছেড়ে ঢাকা পালিয়ে যাবেন । যারা আপনাদের জানাযায় থাকতে পারবে না। যারা আপনাদের বিপদ আপদে থাকতে পারবে না। তারা আপনাদের কিভাবে নেতা হয়। তাই যা হয়েছে। সবকিছু ভুলে গিয়ে আসুন সবাই মিলে আমরা বিএনপিকে আঁকড়ে ধরি এবং আগামীদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অবস্থান সৃষ্টি করেছে। আমরা বিএনপিকে যদি সহযোগিতা না করতে পারি। তাহলে আমরা লক্ষ্য উদ্দ্যেশে পৌঁছাতে পারবো না। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যা কিছু হবে, আমরা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করার অঙ্গিকার করি।
শনিবার (১৪ মার্চ) বিকালে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে টেক্সটাইল মাঠে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক মো: গোলজার হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ন আহবায়ক এম এ ওহাব,পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, থানা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহানুর রহমান শাহিন, জিপি আব্দুস ছালামসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশ- জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় ।
