ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

ঈদের প্রকৃত আনন্দ অসহায় মানুষের মুখে হাসি ফোটানো: মিফতাহ্ সিদ্দিকী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৪ মার্চ ২০২৬   ১৪৩ বার পঠিত
ঈদের প্রকৃত আনন্দ অসহায় মানুষের মুখে হাসি ফোটানো: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর, যা আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল সিলেট জেলার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায় যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফুটে। তাই ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, রমজান আমাদের সহমর্মিতা, মানবিকতা ও পরস্পরের প্রতি দায়িত্ববোধের শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করে আমরা যদি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই, তাহলে একটি সহমর্মিতাপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই এবং সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করি।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের আহ্বায়ক রোটারিয়া রাসেল মাহবুব, সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের যুগ্ন আহবায়ক শাহীন আলী, সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দরের সদস্য সচিব লায়েক আহমেদ প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa