ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যুক্তরাজ্য ভ্রমণের ভিসা ঢাকা থেকেই সিদ্ধান্ত দিতে হবে: কিথ ভাজ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩০৭ বার পঠিত
যুক্তরাজ্য ভ্রমণের ভিসা ঢাকা থেকেই সিদ্ধান্ত দিতে হবে: কিথ ভাজ

 

বাংলাদেশিদের জন্য ভারতের নয়াদিল্লির পরিবর্তে ঢাকা থেকেই যুক্তরাজ্য ভ্রমণের ভিসা আবেদন প্রক্রিয়াকরণের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ কিথ ভাজ।

তার বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে ধরে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানানো হয়।

সিলেটের মৌলভীবাজারে অনুষ্ঠিত একটি ডায়াবেটিস চ্যারিটিতে যোগ দিতে সম্প্র্রতি বাংলাদেশে আসেন চ্যারিটির চেয়ারম্যান ভাজ। সফরের সময় ভাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় ভাজ ভিসা আবেদনের প্রক্রিয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যুক্তরাজ্যে ফিরে গিয়ে এ বিষয়ে আলোচনা করবেন বলে জানান।

কিথ ভাজ বলেন, ‘স্থানীয় পর্যায়ে ভিসা আবেদনের প্রক্রিয়ার বিষয় যাতে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য যুক্তরাজ্য সরকার প্রথমবারের মতো সিলেটে একটি ভিসা কেন্দ্র স্থাপন করে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না যে, যুক্তরাজ্য ভ্রমণের ভিসার জন্য বাংলাদেশের নাগরিককে নয়াদিল্লি­ বা অন্য কোনো দেশে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে। এ প্রক্রিয়াটি ভিসা আবেদনকারীদের একটি বাড়তি আর্থিক চাপের মাঝে ফেলে।’

তিনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি ঢাকা ফিরিয়ে আনা প্রয়োজন। একটি মানসম্মত ও আদর্শ বিশ্বের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়ার সিদ্ধান্তগুলো আরও স্থানীয়ভাবে, সিলেট থেকেই নেয়া উচিত। যুক্তরাজ্যের পূর্ববর্তী সরকার এ প্রতিশ্রুতি দিয়েছিল এবং বর্তমান সরকারেরও ওই সিদ্ধান্ত বহাল রাখা উচিত।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa