ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রমজান মাসে ওমরাহ পালনে সৌদিতে নতুন নির্দেশনা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   ৩৩১ বার পঠিত
রমজান মাসে ওমরাহ পালনে সৌদিতে নতুন নির্দেশনা

রমজান মাসে ওমরাহ পালনকারীদের জন্য নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং যাতায়াত ও স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিতে বিশেষ এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

সৌদির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, নামাজের আগে ও পরে গ্র্যান্ড মসজিদের কেন্দ্রীয় এলাকায় অত্যধিক ভিড় তৈরি হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট পথ ব্যবহার, দিকনির্দেশনামূলক সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলতে ওমরাহ পালনকারীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বা সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে; যেখানে সবুজ সংকেত থাকলে ভেতরে জায়গা খালি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এবং লাল সংকেত দেখা দিলে বুঝতে হবে ভেতরে আর জায়গা নেই।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এবারের এই নির্দেশনায় বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের জন্য আলাদা নামাজের স্থান এবং যাতায়াতের জন্য বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে শিশুদের অতিরিক্ত ভিড়ের এলাকায় না আনার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে- তীব্র গরমে পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করা, প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া এবং অগ্নিনিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা। এ ছাড়া ওমরাহ পালনের জন্য আগে থেকেই ডিজিটাল অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ওমরাহ পালনকারীদের যাত্রা আরও সুশৃঙ্খল ও আরামদায়ক করতেই এই পদক্ষেপ নিয়েছে সৌদি প্রশাসন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa