ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   ২২৫ বার পঠিত
জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

মাগরিব নামাজের পূর্বক্ষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌঁছায়। পরে তিনি সমাবেশের মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার রাতে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান ভোটারদের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান।

তিনি বলেন, ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করে ভোট দেবেন। তিনি আরও বলেন, মনে রাখতে হবে—এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, এদেশটা কার? জনগণের দেশ। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এ সমাবেশে আমার সামনে যে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারাই এদেশের মালিক। কাজেই আপনারাই সিদ্ধান্ত নেবেন—আপনারা কিভাবে দেশ পরিচালনা করতে চান। ভোটের মাধ্যমেই সেই সিদ্ধান্ত আপনাদের দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সিলেটে বক্তব্য দেওয়ার পর তিনি সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে সমাবেশে বক্তব্য দেন। পরে ভঙ্গুর সড়কপথ অতিক্রম করে সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে পৌঁছান।

শায়েস্তাগঞ্জের সমাবেশ শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

হবিগঞ্জের এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa