ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ময়মনসিংহের তারাকান্দায় এসএসসি পরীক্ষার্থীকে দিনভর ধর্ষণ, আটক ১

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩৬৪ বার পঠিত
ময়মনসিংহের তারাকান্দায় এসএসসি পরীক্ষার্থীকে দিনভর ধর্ষণ, আটক ১

ময়মনসিংহের তারাকান্দায় এসএসসি পরীক্ষার্থীকে দিনভর ধর্ষণের ঘটনা ঘটেছে। এই অভিযোগে ধর্ষক ইউসুফ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।

আটককৃত ইউসুফ আলী উপজেলার রামপুর ইউনিয়নের গোলাম হোসেনের ছেলে। অভিযুক্তকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার ভুক্তভোগী ওই কিশোরী বিষয়টি পরিবারকে জানালে ওই রাতেই নির্যাতিতার বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষন মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযুক্ত ইউসুফ আলীকে আটক করে পুলিশ।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ জানুয়ারি সকালে ইউসুফ আলী ওই কিশোরীকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে দিনভর ধর্ষণ করে। পরে রাত ১০টার দিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়।

ওসি আরও জানান, কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় সে অনিয়মিত পরীক্ষার্থী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa