ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ৪৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।

সোমবার ( ২৯ ডিসেম্বর) বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

এবিষয়ে সন্ধ্যা ৭ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ খায়রুল আলম সুমন সংবাদ সম্মেলন করে। এতে জানানো হয় বরিশালের ৬ টি সংসদীয় আসন থেকে ৬২ জন মনেনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে মোট ৪৮ জন তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে বরিশাল ১ আগৈলঝাড়া-গৌরনদী আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন, বরিশাল ২ উজিরপুর-বানারীপাড়া আসনে ১১ জন, বরিশাল ৩ বাবুগঞ্জ-মুলাদী আসনে ১০ জন, বরিশাল ৪ হিজলা-মুলাদী আসনে ৬ জন, বরিশাল ৫ বরিশাল সদর আসনে ১০ জন ও বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, উৎসবমুখর পরিবেশে মননোয়ন পত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এখনো কেউ অভিযোগ দেয়নি। সকলের জন্য একটি হট লাইন নম্বর খোলা হবে বলে জানান তিনি।বরিশাল ৫ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মজিবর রহমান সরোয়ার, বাংলাদেশ জামাতে ইসলামী,এত প্রেম মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী আন্দোলন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফজলুল করিম, বাসদ মনীষা চক্রবর্তী, জাতীয় পার্টির আক্তার রহমান, এবি পার্টির অ্যাডভোকেট তারিকুল ইসলাম দোলন, বাসদ মাস সাইফুর রহমান,স্বতন্ত্র তোহিদুল ইসলাম, খেলাফত মজলিস এ কে এম মাহবুব আলম, স্বতন্ত্র আব্দুল হান্নান সিকদার।