ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুড়িগ্রামে পুলিশের হেফাজতে অটো চালকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩০১ বার পঠিত
কুড়িগ্রামে পুলিশের হেফাজতে অটো চালকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এক অটো চালক যুবকের মৃত্যু ঘটেছে। এ নিয়ে উপজেলায় তীব্র সমালোচনার মুখে পড়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

রোববার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঝাল বাজার থেকে অটো রিকশা চালক মোজাফফর হোসেনকে (৩০) আটক করে। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপাল পুর গ্রামের আব্দুল ওহাবের পুত্র। সোমবার ভোর রাতের দিকে মোজাফফর মারা যায়।

মোজাফফরের পিতা আব্দুল ওহাব জানান, তার ছেলে একজন অটোচালক। অটো রিকশার যাত্রী একজন মাদক চোরাকারবারীকে পুলিশ ধাওয়া করলে সেই যাত্রী পালিয়ে যায়। পরে পুলিশ ঐ যাত্রীর গায়ের চাদর, সাড়ে তিন কেজি গাঁজা ও অটোরিকশাসহ মোজাফফরকে আটক করে থানায় নিয়ে আসে এবং সেখানেই তার মৃত্যু ঘটে।

তিনি অভিযোগ করেন, নির্যাতনের ফলে থানা হেফাজতেই তার ছেলের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানা ওসি ইমতিয়াজ কবীর এ সকল অভিযোগ অস্বীকার করে জানান, রোববার সন্ধ্যায় মোজাফফরকে সাড়ে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। সে অ্যাজমা ও টিবি রোগী ছিল। রোববার দিবাগত রাতে শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে কুড়িগ্রাম হাসপাতালে প্রেরণ করলে সেখানেই তার মৃত্যু হয়।

অনুসন্ধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ভর্তি রেজিস্টারে কাটাকাটি লক্ষ্য করা গেছে। নাম প্রকাশ না করার শর্তে জানা যায়, প্রাথমিক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টারে তাকে মৃত হিসেবে দেখানো হলেও পরে তা কেটে দেয়া হয়।

এ প্রসঙ্গে শিলখুড়ি ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে থানায় মিটিং চলছে উল্লেখ করে পরে কথা বলবেন বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa