সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিনিয়র জেলা ও দায়রা জজের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ কমিশনার আদালতের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ আইনশৃঙ্খলা রক্ষায় ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
