ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, গাঁজা উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৯৫ বার পঠিত
সিলেটে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, গাঁজা উদ্ধার

সুনামগঞ্জের সদর থানা ও এসএমপির শাহপরাণ থানা থেকে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

এক সংবাদবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার রাত ১০টার দিকে র‌্যাবের একটি দল সুনামগঞ্জ জেলার সদর থানার উত্তর মল্লিকপুর গ্রামে অভিযান চালায়। এসময় ১ কেজি গাঁজাসহ মো. আব্দুল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আব্দুল মিয়া সুনামগঞ্জের তাহিরপুর থানার লাউড়ের গড় গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। পরে গাঁজাসহ আব্দুল মিয়াকে সুনামগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

এদিকে, এসএমপির শাহপরাণ থানা এলাকা থেকে গাঁজাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার রাত ১০টায় র‌্যাবের আরেকটি দল শাহপরাণ থানার টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করে।

আটক রবীন্দ্র ভূমিজ (৩০), শাহপরাণ থানার শুকরাটুক গ্রামের চৈতন ভূমিজের ছেলে। পরে উদ্ধারকৃত গাঁজাসহ রবীন্দ্রকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa