ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পুলিশ ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে কাজ করছে: আইজিপি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৮১ বার পঠিত
পুলিশ ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে কাজ করছে: আইজিপি

জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নবীন পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার)।

আইজিপি রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত ৩৭তম ক্যাডেট এসআই ২০১৯ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
আইজিপি বলেন, পুলিশ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকের বিস্তার রোধে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। পুলিশ ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে কাজ করছে। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বর্তমানে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি সচল রাখতে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের অনুসৃত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা বিশ্বে প্রশংসিত হয়েছে।

পুলিশ প্রধান বলেন, নতুন প্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের ফলে অপরাধের প্রকৃতি, মাত্রা ও অপরাধ সংগঠনের কৌশল প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। পুলিশকে তাই অপরাধ মোকাবেলা, কলা-কৌশল প্রয়োগ এবং প্রযুক্তি ও লজিস্টিক্স ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হচ্ছে।

প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে আইজিপি বলেন, মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে সাব-ইন্সপেক্টরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালনের জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এক বছরের প্রশিক্ষণে লব্ধ জ্ঞান পেশাগত দায়িত্ব পালনকালে কাজে লাগাতে হবে।

আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল মুক্তিযাদ্ধা এবং বীর পুলিশ সদস্যদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল (অতিরিক্ত আইজি) মোহাম্মদ নাজিবুর রহমান, অতিরিক্ত আইজি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

আইজিপি বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বেস্ট একাডেমিক ক্যাডেট এসআই মোঃ মিজানুর রহমান, পিটিতে ক্যাডেট এসআই আবু জাহিদ তুহিন, প্যারেডে ক্যাডেট এসআই শাহীন আক্তার টুম্পা, ইক্যুইটেশনে ক্যাডেট এসআই আবু জাহিদ তুহিন, মাসকেট্রিতে ক্যাডেট এসআই মোঃ গোলজার হোসেন এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ক্যাডেট এসআই প্রসেনজিৎ হালদারকে পদক প্রদান করেন।

উল্লেখ্য, এক বছর মেয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ১৩৪ জন মহিলা অফিসারসহ ১ হাজার ৭৫৯ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa