ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে পঙ্গপালের হানা : জরুরী অবস্থা ঘোষনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৯৪ বার পঠিত
পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে পঙ্গপালের হানা : জরুরী অবস্থা ঘোষনা

পাকিস্তানের সিন্ধু প্রদেশের পর এবার ভয়াবহ আকারে পাঞ্জাবে আক্রমণ করেছে মরুভূমির পঙ্গপাল। মাঠের ফসল একেবারে শেষ করে দিচ্ছে। তাই এই পঙ্গপালের আক্রমণ নির্মূল করতে জাতীয় পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে শুক্রবার আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা ও চারটি প্রদেশের সিনিয়র কর্মকর্তারা। বৈঠকে অনুমোদিত হয় ন্যাশনাল অ্যাকশন প্লান। এর অধীনে পঙ্গপালের এই আক্রমণ কাটিয়ে উঠছে প্রয়োজন ৭৩০ কোটি পাকিস্তানি রুপি। দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ ও ফসলের ক্ষতি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন ইমরান খান।

২০১৯ সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ হয়েছিল। পরে তা সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পখতুনখাওয়ায় কমপক্ষে ৯ লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে। ধ্বংস করে দেয় মাঠের ফসল, গাছের ফল। এতে কয়েক কোটি রুপির ক্ষতি হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa