ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তীব্র যানজটের মধ্যেই শুরু হলো বিএনপির হরতাল!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৬৭ বার পঠিত
তীব্র যানজটের মধ্যেই শুরু হলো বিএনপির হরতাল!

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। হরতালে এখন পর্যন্ত কোনো গণ্ডগোলের খবর পাওয়া যায়নি।

তবে রাজধানীর সব অংশেই যানবাহন চলাচল করছে। বাস, লেগুনা, রিক্সাসহ সকল ধরণের যানবাহন চলাচলের মাধ্যমে রাজধানীবাসী কর্মমুখর এক দিন শুরু করেছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রাস্তায় টহল দিচ্ছে। গতকালের ঘোষণা অনুযায়ী আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় শুরু হয়েছে হরতাল। যা চলবে সন্ধ্যা ৬ টা।

হরতালেও যানবাহন চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সে অনুযায়ী আজ সকালে রাজধানীতে বিভিন্ন রুটে মিনিবাস চলাচল করতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম ছিল।

 

 

 

গতকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুই মেয়রপ্রার্থী মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারী হিসাবে জয়ী হয়েছেন।

এর পরই গতকাল রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে রবিবার রাজধানীতে সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল আহবান করেন। হরতালকে সমর্থন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa