ঢাকা
২৫ জুন ২০২৬

ইসরাইলি হামলায় গাজায় কমপক্ষে আরো ৪০ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৪ জুন ২০২৫   ১৩৫ বার পঠিত
ইসরাইলি হামলায় গাজায় কমপক্ষে আরো ৪০ নিহত

ইসরাইলি হামলায় গাজা ভূখণ্ডে একদিনে কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ৫৪ হাজার ৫১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

এ বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল, তা ১৮ মার্চে বাতিল করে ইসরাইল আবার হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরো তীব্র হয়েছে।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২৪০ ফিলিস্তিনি নিহত। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৮৬০ জন। ইসরাইলের এই বর্বর হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa