র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের সংঘবদ্ধ ও গুরুত্বপূর্ণ অপরাধ দমন যেমনঃ সন্ত্রাস দমন, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিভিন্ন অপারেশনের মাধ্যমে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এযাবৎ র‌্যাব যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এবং প্রতিটি সদস্য প্রতিনিয়ত জনগণের নিরাপত্তার জন্য এবং নিরাপদ সমাজের লক্ষ্যে তথ্য ভিত্তিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ৩০ মে ২০২৫ইং তারিখ আনুমানিক রাত ২০:০৫ ঘটিকার সময় সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ০৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামস্থ মেসার্স হাজী আব্দুস সালাম অটো বিধকস এর সামনে কোম্পানীগঞ্জ টু সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগসহ কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে ০১টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতরে বিদেশী মদ আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে ̄ স্থানীয় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ব্যক্তির সাথে থাকা কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতরে রক্ষিত ১৯১ (একশত একানব্বই) বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বক্তি- নসির উদ্দিন (৩০), পিতা- মৃত মনির উদ্দিন, সাং- কায়েদগাঁও, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।