র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের সংঘবদ্ধ ও গুরুত্বপূর্ণ অপরাধ দমন যেমনঃ সন্ত্রাস দমন, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিভিন্ন অপারেশনের মাধ্যমে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এযাবৎ র্যাব যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এবং প্রতিটি সদস্য প্রতিনিয়ত জনগণের নিরাপত্তার জন্য এবং নিরাপদ সমাজের লক্ষ্যে তথ্য ভিত্তিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গতকাল ২৫ মে ২০২৫ইং তারিখ আনুমানিক ১৫:২০ ঘটিকায় এসএমপি, সিলেট এর এয়ারপোর্ট থানাধীন ৩নং
খাদিমনগর ইউনিয়নের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০১ বোতল ফেনসিডিলসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ মুহিত কবির চৌধুরী (৩৩), পিতা- মোঃ ফিরোজ চৌধুরী, সাং- ইরাকনগর চৌধুরীপাড়া, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট।
একই দিনের আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল আনুমানিক রাত ২০:২০ ঘটিকায় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দরবস্ত ইউপির পূর্ব গর্দ্দনা
গ্রামের দামরী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৪ বোতল বিদেশী মদসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- সামছুল ইসলাম (৬৫), পিতা- মৃত ইসমাঈল আলী, সাং- পূর্ব গর্দ্দনা, থানা- ক্সজন্তাপুর, জেলা- সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
