ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ৩২১ বার পঠিত
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীজুড়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

 

 

ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ নতুন কিছু নয় বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীজুড়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি যেসব অভিযোগ করছে, তা নতুন নয়।

বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এমন কথা সবসময়ই বলে আসছে। এটা নতুন কিছু নয়। বিগত দিনগুলোতেও তাদের এমন কথা বলতে শুনেছি। সব জায়গায় সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa