ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সবাই যার-যার কেন্দ্রে থাকেন: মির্জা ফখরুল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
সবাই যার-যার কেন্দ্রে থাকেন: মির্জা ফখরুল

বিএনপির নেতাকর্মী ও এজেন্টদের উদ্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডোন্ট লিভ দ্য সেন্টার। সবাই যার-যার কেন্দ্রে ফিরে যান। আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলীয় নেতাকর্মীদের এই নির্দেশ দেন তিনি।

বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান মির্জা ফখরুল। এসময় তার সঙ্গে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ছিলেন। কার্যালয়ে আসার পরই ঢাকার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ফখরুলের কাছে নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তিনি এসব অভিযোগ শুনে প্রত্যেক প্রার্থী ও নেতাকর্মীকে কেন্দ্রে ফিরে যাওয়ার আহ্বান জানান।

 

 

 

দুপুর সোয়া ১২টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এসে ঢাকা দক্ষিণ সিটিতে নানাবিধ অনিয়মের কথা শেয়ার করেন মহাসচিবের সঙ্গে। দুপুর পৌনে একটার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস বিএনপির কার্যালয় ত্যাগ করেন।

কার্যালয় ত্যাগের আগে ফের বিএনপির মহাসচিব ব্রিফিং কক্ষে অবস্থানরত দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখানে থাকার দরকার নাই। সবাই যার-যার কেন্দ্রে যান। নিজে গিয়ে কেন্দ্রে বসেন। শেষবেলা পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ চল‌ছে। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa